1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

রায়হান হত্যা: এসআই আকবরকে খুঁজতে ৩ সদস্যের কমিটি গঠন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৪০ Time View

সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হান উদ্দিন আহমদ হত্যার ঘটনায় অভিযুক্ত পলাতক এসআই আকবর হোসেনকে খুঁজতে ৩ সদস্যের কমিটি গঠন করা হযেছে পুলিশ সদর দপ্তর থেকে।

সোমবার (১৯ অক্টোবর), পুলিশ সদর দপ্তরের একজন এআইজিকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। যাদের দায়িত্ব হলো এসআই আকবর যেন দেশ ছেড়ে পালাতে না পারে এবং তাকে কেউ পালাতে সহযোগীতা করছে কিনা তা খতিয়ে দেখা। ৫ কার্যদিবসের মধ্যে এই কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

রায়হানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত হওয়ার পরপরই লাপাত্তা হয়ে যান বন্দর বাজার পুলিশ ফাঁড়ির বরখাস্ত ইনচার্জ এসআই আকবর। তিনি যেন দেশত্যাগ করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। আলোচিত এ ঘটনার মামলার তদন্তভার পিবিআইতে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় আদালতে জবানবন্দি দিয়েছেন ৩ পুলিশ সদস্য। সোমবার (১৯ অক্টোবর), সিলেটের অতিরিক্ত মূখ্য মহানগর আদালতে বিচারক মো. জিহাদুুর রহমানের আদালতে পুলিশ কনস্টেবল দেলোয়ার, সাইদুর ও শামীম ১৬৪ ধারায় এ সাক্ষ্য প্রদান করেন। রায়হানকে নির্যাতনের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে এই তিন কনস্টেবল জবানবন্দি দিয়েছেন বলে আদালত সূত্র জানিয়েছে। তবে, জবানবন্দিতে তারা কি জানিয়েছেন, এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি পিবিআই।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর ভোরে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনের শিকার হন রায়হান আহমদ (৩৪) নামের এক যুবক। পরে রবিবার সকালে সিলেট ওসমানী হাসপাতালে তিনি মারা যান। রায়হান সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ