1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

প্রযুক্তির মাধ্যমে পুলিশের সেবা সহজ করা হচ্ছে : পলক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪২ Time View

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে প্রযুক্তিনির্ভর পুলিশ বাহিনী গড়ে তোলা হচ্ছে। ফলে জনগনের সেবাপ্রাপ্তি সহজ হবে।

আজ শনিবার সিংড়া উপজেলা কোর্ট মাঠে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে ২০১৭ সালের ১২ ডিসেম্বর দেশে অত্যাধুনিক সেবা কেন্দ্রের হট লাইন-৯৯৯ চালু করা হয়েছিল। এ পর্যন্ত ওই সেবা কেন্দ্র হটলাইনে ২ কোটি ১৭ লাখ ফোন কল গ্রহণ করে বিভিন্ন নাগরিক সেবা প্রদান করেছে।

তিনি বলেন, অসুস্থতা, সড়ক দূর্ঘটনা, পানিতে ডুবে যাওয়া, অগ্নিকান্ড, আক্রান্ত হওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে পুলিশ, ফায়ার সার্ভিস, চিকিৎসা সেবা প্রতিষ্ঠান কল সেন্টার সেবা প্রদান করেছে। সেবা প্রদানের পরিধি ক্রমশ বাড়ছে।

জুনাইদ পলক বলেন, প্রযুক্তির মাধ্যমে পুলিশ বাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার। দেশের এক হাজার থানাকে দ্রুতগতির ইন্টারনেট অপটিক্যাল ফাইবার ক্যাবলের আওতায় আনার কাজ চলছে। অনলাইনে সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করার নাগরিক সেবা কার্যক্রম চালু করার লক্ষ্যে দেশের পাঁচটি থানাতে পাইলটিং কাজ চলছে।

অচিরেই সব থানায় এই কার্যক্রম চালু করা হবে এবং এর ফলে ঘরে বসেই মানুষ পুলিশের কাঙ্খিত সেবা পাবে জানিয়ে তিনি বলেন, দূর্নীতি ও হয়রানি বন্ধে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতিকে মুক্ত করেছেন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিধান ইতোমধ্যে মন্ত্রীসভায় অনুমোদন দেয়া হয়েছে, রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেছেন। সংসদের অধিবেশন বসলেই অনুমোদন দিয়ে তা আইন হিসেবে কার্যকর হবে।

পরে প্রতিমন্ত্রী উপজেলা অডিটোরিয়ামে উপজেলার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে তিন লাখ ৫৫ হাজার টাকার চেক এবং আসন্ন দুর্গা পূজা উপলক্ষে উপজেলার ৯৫টি পূজা মন্ডপের অনুকূলে ৪৭ টন চালের বরাদ্দপত্র বিতরণ করেন।

সিংড়া থানার ওসি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা নাসরিন বানু, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ