1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হার্টের রিং পরাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান বাড়ল ম্যাচ ফি, বিসিবির সভায় আরও যত সিদ্ধান্ত এলো বাংলাদেশ সফরে ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে আর্থিক প্রতিষ্ঠান সহপাঠীকে মারধরের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সিলেট যুবদলের জেলা-মহানগরের আংশিক কমিটি অনুমোদন ছাত্র সংসদ নাকি সমান্তরাল প্রশাসন: ডাকসুর পেছনে আস্কারা কাদের? জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি

পাঁচজনের বিরুদ্ধে মামলা করবে দুদক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১১
  • ২৭২ Time View

শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক’র সহকারী পরিচালক এসএম আখতার হামিদ ভূঁইয়া পরিচালিত অনুসন্ধান কমিটি অনুসন্ধান কাজ পরিচালনা করেন।

কমিশন’র অনুমোদন পেলে চলতি মাসের মধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন দুদক’র সহকারী পরিচালক এসএম আখতার হামিদ।

অনুসন্ধান প্রতিবেদনে যাদের বিরুদ্ধে মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে তারা হলেন- সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সাবেক নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া ও বাংলাদেশ হাউজ বিল্ডিং অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের মহাব্যবস্থাপক কফিল উদ্দিন, আনোয়ারুল কবিরের স্ত্রী রুখসানা আখতার, কফিলউদ্দিন আহমেদ চৌধুরীর স্ত্রী ফারজানা আকতার এবং তার শ্যালক মনসুর বিল্লাহ।

দুদক সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম দিকে শেয়ারবাজারে অস্বাভাবিক দরপতনের নেপথ্যে থাকা দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ৪ মে অর্থ মন্ত্রণালয় থেকে একটি চিঠি দুদকে পাঠানো হয়।

ওই চিঠির পরিপ্রেক্ষিতে কমিশন ২ জুন দুদকের সহকারী পরিচালক এসএম আখতার হামিদ ভূঁইয়াকে প্রধান করে ৩ সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করে।

কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক মাহবুবুল আলম ও উপ-সহকারী পরিচালক মুজিবুর রহমান।

অনুসন্ধান কমিটি শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে আনোয়ারুল কবির ভূঁইয়া ও কফিল উদ্দিন চৌধুরীর সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পেয়েছেন।

তারা ২ জন অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে শেয়ার ব্যবসা করে বিনিয়োগকারীদের বিপুল অর্থের ক্ষতিসাধন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ