1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

নেইমারের হ্যাটট্রিকে ব্রাজিলের জয়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৫৬ Time View

নেইমারের হ্যাটট্রিকে সেলেসাওরা পেরুকে হারিয়েছে ব্রাজিল। দুইবার পিছিয়ে পড়েও ৪-২ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

পেরুর মাঠে ম্যাচের শুরুতেই হোচট খায় তিতের শিষ্যরা। ষষ্ঠ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন আন্দ্রে কারিয়ো। তবে ব্যবধানটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ২৮তম মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলকে সমতায় ফেরান নেইমার।

৫৯তম মিনিটে রেনাতো তাপিয়ার গোলে আবারও পিছিয়ে পড়ে ব্রাজিল। এবারও ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রবার্তো ফিরমিনোর পাস থেকে ব্রাজিলকে সমতায় ফেরান রিচার্লিসন। আর ম্যাচের অন্তিম মুহুর্তে জ্বলে ওঠেন নেইমার। ৮৩তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন পিএসজি ফরোয়ার্ড।

এগিয়ে থাকার পরও উল্টো পিছিয়ে পড়ে ম্যাচের শেষদিকে ৯ জনের দল হয়ে পড়ে পেরু। উত্তেজনা ছড়ানো ম্যাচটিতে ৮৬তম মিনিটে তাদের কার্লোস চাচেদা এবং ৮৯তম মিনিটে কার্লোস জামব্রানো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

সেই সুযোগে হ্যাটট্রিক পূরণ করেন নেইমার। যোগ করা চতুর্থ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন তিনি। সেই সঙ্গে দুর্দান্ত মাইলফলক গড়ার পথে আরও একধাপ এগিয়ে গেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে রোনালদো নাজারিওকে টপকে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে ওঠে এসেছেন তিনি। নেইমারের ওপরে আছেন কেবল ৯২ ম্যাচে ৭৭ গোল করা ফুটবল কিংবদন্তি পেলে। ফেনোমেনন খ্যাত রোনালদো ৯৮ ম্যাচে করেছেন ৬২ গোল। নেইমারের গোল সংখ্যা দাঁড়ালো ৬৪। তার জন্য তাকে খেলতে হয়ছে ১০৩ ম্যাচ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ