1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

রাজস্থানকে উড়িয়ে ফের শীর্ষে দিল্লি

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৫৫ Time View

আইপিএলের চলতি আসরে ধারাবাহিক দল দিল্লি ক্যাপিটালস। তাদের ধারাবাহিকতা রক্ষা করে যথারীতি শুক্রবারও জয় তুলে নিয়েছে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৮৪ রান তোলে তারা। এরপর রাজস্থান রয়্যালসকে ১৯.৪ ওভারে অলআউট করে ১৩৮ রানে। ৪৬ রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় আয়ারবাহিনী।

৬ ম্যাচের ৫টিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে দিল্লি রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচ থেকে ২ জয়ে রাজস্থান রয়েছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে।

দিল্লির জয়ে অলরাউন্ড নৈপূণ্য দেখিয়েছেন মাকার্স স্টয়েনিস। ব্যাট হাতে ৪ ছক্কায় ৩৯ রান করার পর বল হাতে ২ ওভারে ১৭ রান দিয়ে নেন ২টি উইকেট। ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন রবীচন্দ্রন অশ্বিন। আর রাবাদা ৩.৪ ওভার বল করে ৩৫ রানের বিনিময়ে নেন ৩টি উইকেট।

ব্যাট হাতে দিল্লির হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন শিমরন হেটমায়ের। ২২ রান করেন অধিনায়ক শ্রেয়াস আয়ার। বল হাতে রাজস্থানের জোফরা আর্চার ২৪ রান দিয়ে ৩টি উইকেট নেন।

অবশ্য ব্যাট হাতে রাজস্থানের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। সর্বোচ্চ ৩৮ রান করেন রাহুল তেওয়াতিয়া। ৩৪টি রান আসে যশস্বী জয়সালের ব্যাট থেকে। এ ছাড়া ২৪ রান করেন অধিনায়ক স্টিভেন স্মিথ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ