1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ পণ্য আমদানিতে ‘হেজিং’ সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক

আবারও কন্যাসন্তান: তাই স্ত্রীকে পিটিয়ে হত্যা পাষণ্ড স্বামীর!

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুলাই, ২০১২
  • ১৬৮ Time View

জোনাকি বেগমের ৪ মেয়ে। সন্তানসম্ভবা জোনাকি বেগমের ৫ম সন্তানও মেয়ে হবে এ খবরে তার স্বামী তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন।

নরসিংদীর নারায়ণপুর ইউনিয়নের জংঙ্গয়া গ্রামে এ অমানবিক ঘটনা ঘটেছে।

জানা গেছে, ১০ বছর আগে বেলাবোর সররাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে আ. রহমানের সঙ্গে একই উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জংঙ্গয়া গ্রামের সাদু মিয়া মেয়ে জোনাকির বিয়ে হয়। সংসার জীবনে জোনাকির কোলজুড়ে জন্ম নেয় ৪টি মেয়ে। ছেলে সন্তানের আশায় বুক বাঁধেন জোনাকির স্বামী।

এরই মধ্যে জোনাকি আবারও অন্তঃসত্ত্বা হন। শারীরিক অবস্থা পরীক্ষা করতে ২৭ জুন বুধবার জোনাকির আল্ট্রাসোনোগ্রাম করানো হয়। এ সময় তার স্বামী আ. রহমান জানতে পারেন যে, এবারও তার মেয়ে হবে।

এর পর ওই দিন বাড়ি এসে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পাষণ্ড আ. রহমান জোনাকিকে লাঠি দিয়ে পিটিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। হত্যার পর এটিকে আত্মহত্যা বলে চালানোর জন্য লাশের গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখেন।

এদিকে, শনিবার সরেজমিন ইব্রাহিমপুর গ্রামে গিয়ে দেখা যায়, পাষণ্ড আ. রহমান বাড়িঘরের মালামাল নিয়ে বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেছেন। জোনাকির ৪ মেয়ে  রাধিকা (৭), আকিদা (৬) এবং যমজ আহরিনা ও জেদিয়া (৩) কাঁদছে।

তারা যাকে পাচ্ছে, তাকেই মাকে এনে দিতে বলছে। ছোট্ট এই ৪ শিশুর কান্না দেখে উপস্থিত লোকজনও চোখের পানি ধরে রাখতে পারেননি। দেড় বছরের এই শিশু জানে না তার মা আর ফিরবেন না। চলে গেছে না ফেরার দেশে।

এ বিষয়ে বেলাবো থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জানান, মেয়ের বাবা সাধু মিয়া বাদী হয়ে একটি অভিযোগপত্র দিয়েছেন। এটি হত্যা নাকি আত্মহত্যা, তদন্ত করার পর বলা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ