1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

রিয়ার বাড়ি থেকে দেড় কেজি চরস উদ্ধার! হতে পারে ১০ বছরের জেল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৬৮ Time View

সুশান্ত মৃত্যুর তদন্তের পরিপ্রেক্ষিতে উঠে এসেছে বলিউডের সঙ্গে মাদকযোগের কথা। মাদক মামালার তদন্তে এনসিবি রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করেছে। এবার এই মামালায় উঠে এল নয়া তথ্য। সূত্রের খবর, রিয়া চক্রবর্তীর বাড়ি থেকে দেড় কিলো চরস উদ্ধার করেছে এনসিবি।

বাড়ি থেকে চরস উদ্ধারের ঘটনায় বিপদ বাড়তে পারে অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তী। এক্ষেত্রে রিয়া ও শৌভিকের কমপক্ষে ১০ বছরের জেল হতে পারে বলেও মনে করা হচ্ছে। এদিকে এর আগে এনসিবি-র তরফে জানানো হয়, আমরা সুশান্ত মামলার তদন্ত করছি না, মাদক মামলার তদন্ত করছি। এখনও পর্যন্ত এই মামলায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের সকলের কাছ থেকেই মাদক উদ্ধার হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকালেই বি টাউনের সঙ্গে মাদক যোগ একটি বড় খবর প্রকাশ্যে আসে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বলিউডের সঙ্গে মাদকযোগের যে জাল এনসিবি কাটতে শুরু করেছে, তাতেই উঠে এসেছে আরও একটি বড় নাম। কেন্দ্রীয় সংস্থার তরফে খবর মিলেছে, বলিউডের এই মাদক চক্রের মূল মাথা হলেন প্রাক্তন এক সুপার মডেল তথা অভিনেতা। তাঁর অঙ্গুলিহেলনেই নাকি বলিউডে মাদক চক্র চলে।

দীপিকা, সারা, শ্রদ্ধাদের জোরদার জিজ্ঞাসাবাদের পর এবার বলিউডের আরও বেশ কয়েকজন প্রথম সারির অভিনেতা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নজরে রয়েছেন বলে খবর। তবে তাঁরা কারা, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে বলিউডের ওই প্রাক্তন সুপার মডেল তথা অভিনেতাই মাদক চক্রের মূল মাথা বলে খবর প্রকাশ হওয়ার পর ফের আলোচনা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ