1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা-এইচএসসি নিয়ে বুধবার সিদ্ধান্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬ Time View

করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে কিনা এবং শিগগিরই এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা সম্ভব কিনা এসব নিয়ে সার্বিক বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানাতে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ বিষয়ে সার্বিক তথ্য তুলে ধরবেন বলে সময় সংবাদকে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের। তিনি জানান, করোনার কারণে এইচএসসি পরীক্ষাসহ শিক্ষা বিষয়ে নানা প্রশ্ন রয়েছে।

বিশেষ করে, বছর প্রায় শেষের দিকে চলে আসার পরেও এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের। বিভিন্ন শ্রেণীতে বার্ষিক পরীক্ষা হবে কিনা তা নিয়েও নানা শঙ্কা রয়েছে।

এসব নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ উৎকণ্ঠা কাটাতেই সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় বলে জানান মোহাম্মদ আবুল খায়ের।

জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়বে কিনা, স্থগিত হয়ে থাকা এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা এ নিয়ে কথা বলবেন শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা স্থগিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ