1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

অবশেষে ২৫২ প্রবাসী গেলেন সৌদি আরব

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০ Time View

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন দেশে আটকা থাকার পর অবশেষে ২৫২ প্রবাসী উড়ে গেলেন সৌদি আরব। তাদের নিয়ে রিয়াদের উদ্দেশে ঢাকা ছেড়েছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ২৩ সেপ্টেম্বর রাত ১টা ৮ মিনিটের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি।

সৌদি আরবের রিয়াদের উদ্দেশে সাউদিয়ার এসভি-৮০৫ ফ্লাইটটি প্রবাসীদের নিয়ে ঢাকা ছাড়ে। স্থানীয় সময় ভোর ৪টা ২৫ মিনিটে ফ্লাইটটি সৌদি আরবের রিয়াদে পৌঁছায় এটি। এয়ারক্রাফটটি রাত সাড়ে ১২টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও এটি ছাড়তে কিছুটা বিলম্ব করে।

সৌদি আরব থেকে ছুটিতে আসা কয়েক হাজার প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। এ নিয়ে তারা রয়েছেন দুশ্চিন্তায়। কেননা সৌদি যেতে বিমানের টিকিট পাচ্ছেন না। এ নিয়ে গত তিন দিন ধরে রাজধানীর সৌদি এয়ারলাইন্সের সামনে বিক্ষোভ করেছেন প্রবাসীরা।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ২৪ মার্চ সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরবর্তীতে ১ জুন থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সংস্থাটি।

তবে সৌদি সরকারের নিষেধাজ্ঞার কারণে দেশটিতে এতদিন বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ ছিল। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে তারা সীমিতভাবে বিমান চলাচল শুরু করে।

এদিকে আগামী ১ অক্টোবর থেকে সৌদিতে বাণিজ্যিক ফ্লাইটের অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে যাত্রীদের আসন বরাদ্দ শুরু করার আগে সৌদি আরবে ল্যান্ডিং পারমিশন আবশ্যক হলেও সেটির অনুমতি পায়নি বিমান। এ কারণে এখনও টিকিট বিক্রি শুরু করতে পারেনি বিমান।

অপরদিকে ২৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ রুটে সপ্তাহে ২টি ফ্লাইটের ঘোষণা দেয় সৌদিয়া। তবে অনেক প্রবাসীদের ভিসার মেয়াদ শেষের দিকে থাকায় সাউদিয়াকে আরও বেশি সংখ্যক ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ