1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সফর সফল করতে জামালপুরে আ’লীগের যৌথ সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জুন, ২০১২
  • ১১৪ Time View

আগামী ৩০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামালপুরের সরিষাবাড়ীর সফর সফল করতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন গত চারদিন ধরে জামালপুরে অবস্থান করে সভা সমাবেশ করে যাচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টায় তিনি জামালপুর সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে যৌথ সভা করেন।

এ সময় তিনি প্রধানমন্ত্রীর সফর ও জনসভা সফল করতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহর সভাপতিত্বে আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ সব সহযোগী সংগঠনের নেতারা সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ