1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পাটুরিয়ায় পারের অপেক্ষায় ৫ শতাধিক ট্রাক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৯ Time View

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে সীমিতিভাবে ফেরি চলাচল করায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যানবাহনের বাড়তি চাপ রয়েছে। এ কারণে পণ্যবাহী যানবাহনগুলোকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে।

আজ শুক্রবার দুপুর ১২টায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় থাকতে দেখা গেছে পাঁচ শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাককে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো.জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নাব্য সংকট নেই। কিন্তু দীর্ঘদিন শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সীমিতভাবে ফেরি চলাচল করায় পণ্যবাহী যানবাহনের চাপ বাড়ছে পাটুরিয়া ঘাটে। তবে যাত্রীবাহী ও ছোট গাড়ির তেমন চাপ নেই।

ঘাটে আসামাত্রই এসব গাড়ি ফেরিতে উঠতে পারছে। যাত্রীবাহী ও জরুরি কাজে ব্যবহৃত যানবাহনগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে পার করার কারণে পণ্যবাহী যানবাহনের দীর্ঘ লাইন ও যানবাহনের সংখ্যা বাড়ছে। বেলা ১২টার দিকে পাটুরিয়া ঘাট এলাকায় পাঁচ শতাধিক পণ্যবাহী গাড়ি ফেরি পারের অপেক্ষায় থাকতে দেখা গেছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৯টি ফেরির মধ্যে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পার করা হচ্ছে। আর একটা ফেরি ভাসমান কারখানায় মেরামত করা হচ্ছে। তবে সব স্বাভাবিক থাকলেও পণ্যবাহী ট্রাকের চাপ কমে যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ