1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

‘ড্রাগ সিন্ডিকেটের’ সক্রিয় সদস্য রিয়া! উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৮ Time View

রিয়া চক্রবর্তীকে গ্রেফতারির পর এবার সামনে আসতে শুরু করেছে একাধিক তথ্য। গ্রেফতারির পর রিয়াকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হল। সুশান্তের মৃত্যু রহস্যে আরও বড় সত্যি প্রকাশ্যে আসতে পারে, সেই কারণেই জেরার জন্য রিয়াকে নেওয়া হল বিচার বিভাগীয় হেফাজতে।
এসবের পাশাপাশি আরও জানা যাচ্ছে, রিয়া চক্রবর্তী এবং সৌভিক চক্রবর্তীরা মাদক চক্রের (ড্রাগ সিন্ডিকেট) সঙ্গে সরাসরি যুক্ত এবং সেখানকার সক্রিয় সদস্য। পাশাপাশি বলিউডে চলা বিভিন্ন হাই প্রোফাইল মাদক চক্রের অন্যতম সদস্য হলেন রিয়া, সৌভিক। উঠে আসছে এমন তথ্যও।
রবিবার থেকে পরপর ৩ দিন ধরে রিয়া চক্রবর্তীকে একটানা জিজ্ঞাসাবাদ শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। পরপর ৩ দিনের জিজ্ঞাসাবাদে উঠে আসে, রিয়া চক্রবর্তী বলিউডে মাদক চক্র চালাতেন। হাই প্রোফাইল বলিউড সেলেবদের নিয়ে মাদক পার্টিরও আয়োজন করতেন রিয়া। ফলে বলিউডের কোন কোন সেলেব রিয়ার ওই মাদক পার্টিতে হাজির হতেন, সে বিষয়ে জোরদার জিজ্ঞাসাবাদ চালানো হয়। এনসিবির জিজ্ঞাসাবাদের দরুণ রিয়া বলিউডের যেসব সেলেবদের নাম নেন, আগামী ১০ দিনের মধ্যে তাদের সমন পাঠানো হতে পারে। বলিউডের একাধিক অভিনেতার পাশাপাশি পরিচালক, প্রযোজকরাও মাদক চক্রে জড়িত বলে দাবি করেন রিয়া চক্রবর্তী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ