1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

গত সপ্তাহের লেনদেনে ‘এ’ ক্যাটাগরি কোম্পানির প্রাধান্য

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জুন, ২০১২
  • ১২১ Time View

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (২৪ থেকে ২৮ জুন পর্যন্ত) ‘এ’ ক্যটাগরি কোম্পানির শেয়ারের প্রাধান্য লক্ষ্য করা গেছে। সপ্তাহজুড়ে ‘এ’ ক্যাটাগরি শেয়ারের লেনদেন হয়েছে ৮৪ দশমিক ২৩ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৫৬ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার ২৫০ টাকা।

এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ৮৪ দশমিক ২৩ শতাংশ শেয়ার লেনদেন হয়েছে ৮৮৯ কোটি ৭৯ লাখ ৮৭ হাজার ২৫০ টাকায়, ‘বি’ ক্যটাগরির ১ দশমিক ২২ শতাংশ শেয়ার ১২ কোটি ৮৭ লাখ ১৪ ৪৯ হাজার টাকায়, ‘এন’ ক্যাটাগরি ১০ দশমিক ৮৬ শতাংশ ১১২ কোটি ১৯ লাখ ২৭ হাজার টাকায় এবং ‘জেড’ ক্যাটাগরি ৩ দশমিক ৯৩ শতাংশ ৪১ কোটি ৪৯ লাখ ২৪ হাজার টাকায়।

তবে গত সপ্তাহে ‘জি’ ক্যাটাগরি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

এদিকে ‘এ’ ক্যটাগরি শেয়ারের লেনদেন বেশি হওয়াকে বাজারের জন্য ইতিবাচক দিক হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে বিনিয়োগকারীরা বাজারে বুঝে শুনে দেখে বিনিয়োগ করছেন। এ কারণে বাজারে ‘এ’ ক্যটাগরি শেয়ারের প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ