1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে থাকা বাংলাদেশিদের সঙ্গে দূতাবাসের সাক্ষাৎ চীনের নতুন আইনের প্রতিবাদে ভারতে তিব্বতি শরণার্থী আটক অনুমোদিত মূলধন দ্বিগুণ করলো ব্যাংক এশিয়া ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট এশিয়ার খাদ্য ব্যবস্থা, নদী ব্যবস্থাপনা ও পানি সংকট সমাধানে তাগিদ এডিবির নিয়ম ভেঙে ১ মাদ্রাসার ১৯ শিক্ষক-কর্মচারী তুললেন দেড় কোটি টাকা শাকিবের অনুরোধ রাখলেন ববিতা, তবে দিলেন শর্ত রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬ টানা পঞ্চমবার পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ আজ বাংলাদেশে আসছেন দেওবন্দের মোহতামিম মুফতি আবুল কাসেম নোমানী

দগ্ধদের সর্বাত্মক চিকিৎসা দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪ Time View

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় সর্বাত্মক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের ঘটনার সবশেষ অবস্থা সাংবাদিকদের জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
সামন্ত লাল সেন বলেন, আপনারা জানেন ২৬ জন দগ্ধ এখান ভর্তি রয়েছে। এখন যারা আছে সবারই মেজর বার্ন হয়েছে। কারোরই বার্ন ৫০ শতাংশের নিচে না।
তিনি আরও বলেন, আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন দিয়েছিলেন। তিনি দগ্ধদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন এবং চিকিৎসার সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা তার নির্দেশনা অনুযায়ী সব ব্যবস্থা করেছি। এ ঘটনায় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন।
ইনস্টিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন, এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। সবার অবস্থাই খারাপ। বেশিরভাগেরই ৮০-৯০ শতাংশ বার্ন। অনেকের শ্বাসনালী পুড়ে গেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণ হয়। মসজিদের নিচে গ্যাসের লাইনে অসংখ্য লিকেজ থেকে গ্যাস বের হয়ে এ বিস্ফোরণ ঘটে বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
মারা যাওয়া ১১ জন হলো- ইব্রাহিম (৪২), দেলোয়ার হোসেন (৪২), মোস্তফা কামাল (৩৫) সাব্বির (২১), জুয়েল (৭) জুবায়ের (১৮), হুমায়ূন কবির (৭০), জুনায়েদ (১৭), রিফাত (১৮) কুদ্দুস ব্যাপারী (৭০), জামাল (৪০)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ