1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে থাকা বাংলাদেশিদের সঙ্গে দূতাবাসের সাক্ষাৎ চীনের নতুন আইনের প্রতিবাদে ভারতে তিব্বতি শরণার্থী আটক অনুমোদিত মূলধন দ্বিগুণ করলো ব্যাংক এশিয়া ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট এশিয়ার খাদ্য ব্যবস্থা, নদী ব্যবস্থাপনা ও পানি সংকট সমাধানে তাগিদ এডিবির নিয়ম ভেঙে ১ মাদ্রাসার ১৯ শিক্ষক-কর্মচারী তুললেন দেড় কোটি টাকা শাকিবের অনুরোধ রাখলেন ববিতা, তবে দিলেন শর্ত রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬ টানা পঞ্চমবার পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ আজ বাংলাদেশে আসছেন দেওবন্দের মোহতামিম মুফতি আবুল কাসেম নোমানী

পদোন্নতি পেলেন তথ্য ক্যাডারের ১৪ জন কর্মকর্তা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৭ Time View

তথ্য ক্যাডারের ১৪ জন কর্মকর্তাকে সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার, উপ-প্রধান তথ্য অফিসার ও সিনিয়র তথ্য অফিসার বা সমমানের পদে পদোন্নতি দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এই পদোন্নতি দিয়ে তথ্য মন্ত্রণালয় থেকে তিনটি আদেশ জারি করা হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের ২৭ আগস্টের বিভাগীয় নিয়োগ/পদোন্নতি কমিটির সভার সুপারিশের পরিপ্রেক্ষিতে এই পদোন্নতি দেয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।
সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার/ভাইস চেয়ারম্যান পদে পদোন্নতি পেয়েছেন তথ্য অধিদফতরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসারের চলতি দায়িত্বে থাকা মো. শাহেনুর মিয়া, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান (চলতি দায়িত্ব) মো. জসীম উদ্দিন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) স ম গোলাম কিবরিয়া, তথ্য অধিদফতরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (চলতি দায়িত্ব) মুহ. সাইফুল্লাহ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের সিনিয়র সম্পাদক মো. কামরুজ্জামান।
গণযোগাযোগ অধিদফতরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান, উপ-প্রধান তথ্য অফিসার (চলতি দায়িত্ব) এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের, সিনিয়র তথ্য অফিসার এবং তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দীন আহম্মদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলী সরকার, সিনিয়র তথ্য অফিসার মো. হুমায়ুন কবিরকে উপ-প্রধান তথ্য অফিসার/পরিচালক/সিনিয়র সম্পাদক পদে পদোন্নতি দেয়া হয়েছে।
এছাড়া সিনিয়র তথ্য অফিসার/চিফ ফিচার রাইটার/উপ-পরিচালক/সচিব পদে পদোন্নতি পেয়েছেন তথ্য অফিসার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক, গণযোগাযোগ অধিদফতরের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) চৌধুরী সাহেলা পারভীন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) ইসরাত জাহান, সিনিয়র তথ্য অফিসার (চলতি দায়িত্ব) এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী, সিনিয়র তথ্য অফিসার (চলতি দায়িত্ব) লায়লা আরজুমান্দ বানু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ