1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

এনু-রুপনের বিরুদ্ধে অর্থপাচার মামলার প্রতিবেদন ৪ অক্টোবর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯ Time View

‘ক্যাসিনো ব্রাদার’ পুরান ঢাকার আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার মানি লন্ডারিং প্রতিরোধ আইনের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৪ অক্টোবর সিআইডিকে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ দিদার হোসেনের আদালত এই নির্দেশ দেন।

জানা যায়, মানি লন্ডারিং (অর্থপাচার) মামলার তদন্ত করতে গিয়ে ‘ক্যাসিনো ব্রাদার’ পুরান ঢাকার আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার নামে ১২১টি ফ্ল্যাট ও ব্যাংকে ১৯ কোটি টাকা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এ ছাড়া ঢাকার বাইরে দুই ভাইয়ের আরো ছয়টি জমির সন্ধান পাওয়া গেছে।

দেশে বিপুল সম্পদের পাহাড় গড়ার পাশাপাশি বিদেশেও অর্থ পাচার করেছেন দুই ভাই। পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) অনুসন্ধানে বিদেশে অর্থপাচারের তথ্য-প্রমাণ মিলেছে।

গত সোমবার রাজধানীর বংশাল থানায় তাঁদের বিরুদ্ধে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি) মানি লন্ডারিং (অর্থপাচার) প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করেন।

২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াদের পুরান ঢাকার বানিয়ানগরের বাসায় এবং তাঁদের দুই কর্মচারীর বাসায় অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে পাঁচ কোটি টাকা এবং সাড়ে সাত কেজি সোনা উদ্ধার করা হয়। এ ঘটনায় সূত্রাপুর ও গেণ্ডারিয়া থানায় তাঁদের নামে ছয়টি মামলা হয়। পরে গত ২৫ ফেব্রুয়ারি এনু-রুপনের লালমোহন সাহা স্ট্রিটের বাসায় অভিযান চালিয়ে ২৬ কোটি ৫৫ লাখ ৬০০ টাকা, পাঁচ কোটি ১৫ লাখ টাকার এফডিআরের কাগজ এবং এক কেজি সোনা জব্দ করে র‌্যাব। এ ঘটনায় দুই ভাইয়ের নামে আরো দুটি মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ