1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

নতুন কোচের প্রথম অনুশীলনে যোগ দিতে নারাজ মেসি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৫৯ Time View

চ্যাম্পিয়নস লিগ বিপর্যয়ের পর রোনাল্ড কোম্যানকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বার্সেলোনা। তিনি এসে দলের ভেতরের আগুন নেভানোর বদলে আরো উসকে দিয়েছেন। ছাঁটাই করেছেন লুইস সুয়ারেসসহ কয়েকজনকে। লিওনেল মেসির সঙ্গে আলোচনা করতে গিয়ে হিতে বিপরীত করেছেন। উল্টো চটে গিয়ে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। নিয়মানুসারে মেসি এখনো বার্সার অনুশীলনে অংশ নিতে পারেন, কিন্তু সেটি তিনি করবেন না।

নতুন মৌসুমে মাঠে নামার আগে আগামী সোমবার থেকে প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করবে কাতালান জায়ান্টরা। নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে এটিই হবে বার্সেলোনার প্রথম অনুশীলন। তাঁর আগে রবিবার দলের সব খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা করানো হবে। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ক্লাবের সঙ্গে চলমান দ্বন্দ্বের জেরে করোনা পরীক্ষা কিংবা অনুশীলন, কোনোটিতেই অংশ নেবেন না মেসি।

লা ভাংগুয়ারদিয়া’র একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, অনুশীলনে অংশ নেবেন না জানিয়ে বার্সেলোনা কর্তৃপক্ষকে আরো একটি বুরোফ্যাক্স পাঠাবেন মেসি। দ্বিতীয় বুরোফ্যাক্সটি লিওনেল মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসি কর্তৃক স্বাক্ষরিত থাকবে। উল্লেখ্য, বুরোফ্যাক্সের মাধ্যমেই ক্লাব ছাড়ার ইচ্ছার কথা বার্সাকে জানিয়েছেন মেসি। তাকে কিনতে জোর লড়াই চলছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, পিএসজি এবং জুভেন্তাসের মাঝে। মেসির অবশ্য পেপ গার্দিওলার সিটিতে যাওয়ার সম্ভাবনাই বেশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ