1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

পুলিশের বাধা উপেক্ষা করে সড়কে তাজিয়া মিছিল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৩৯ Time View

করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার ঠেকাতে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল ও সমাবেশ করার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। কিন্তু রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসিন্দারা পুলিশের বাধা ভেঙে রস্তায় বেরিয়েছেন।

আজ রবিবার দুপুরে জেনেভা ক্যাম্পের পূর্ব দিকের গলি থেকে কয়েক শ মানুষ তাজিয়া মিছিল নিয়ে বের হলে পুলিশ তাদের বাধা দেয়। পরে পুলিশের বাধা অতিক্রম করে তাজিয়া মিছিল নিয়ে তারা গজনবী সড়ক দখল করে চক্কর দিতে থাকে।

পুলিশ বলছে, শিয়া সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলোচনা করে মিছিল ও সমাবেশ না করার জন্য বলা হয়েছিল। সিদ্ধান্ত বাস্তবায়নে মোহাম্পদপুর জেনেভা ক্যাম্পে কন্ট্রোল রুম স্থাপনসহ পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

আশুরা উপলক্ষে রবিবার (৩০ আগস্ট) সব ধরনের তাজিয়া, শোক ও পাইক মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ইমামবাড়াগুলোতে ধর্মীয় অনুষ্ঠান পালন করা যাবে বলে জানানো হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ