1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ব্যাটম্যান চরিত্রে ফিরছেন বেন অ্যাফ্লেক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ৬৯ Time View

ফের ব্যাটম্যান চরিত্রে ফিরতে যাচ্ছেন বেন আফ্লেক । ২০২২ সালে মুক্তি পাবে পরিচালক অ্যান্ডি মুশিয়েটি পরিচালিত সুপারহিরো জঁর ছবি ‘ দ্য ফ্ল্যাশ ‘। ছবির মূল গল্প ফ্ল্যাশকে ঘিরে আবর্তিত হলেও ছবিটিতে ব্যাটম্যানের চরিত্রে বেন অ্যাফ্লেকের একটি বিশেষ ভূমিকা থাকবে বলেই জানিয়েছেন পরিচালক। ছবিতে ফ্ল্যাশের চরিত্র ফুটিয়ে তুলবেন ইজরা মিলার।

এছাড়া অভিনেতা মাইকেল কিটোনকেও একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে। সব মিলিয়ে ডিসি কমিক্স ভক্তদের জন্য খুশির হাওয়া বয়ে এনেছে এই খবর ।

২০১৭ সালে জাস্টিস লিগের পরে আর ব্যাটম্যান চরিত্রে ফিরবেন না বলেই জানিয়েছিলেন বেন অ্যাফ্লেক। তারকার এই সিদ্ধান্ত স্বাভাবিক ভাবেই হতাশ করেছিল ভক্তদের। ভ্যানিটি ফেয়ারে সবার আগে বেন অ্যাফ্লেকের ফিরে আসবার সংবাদ প্রকাশ করে। তারপর ডিসি ফ্যানডম ইভেন্টে পরিচালক অ্যান্ডি মুশিয়েটি জানান বেনের মধ্যে যে স্বকীয়তা , পৌরুষ , প্রতিভা ,শক্ত চোয়াল , চাহনি , অভিনয় দক্ষতা , আমরা আগে দেখেছি-তারপর ওকে ছাড়া আর কাউকেই আমরা ব্যাটম্যান হিসেবে ভাবতে পারছিনা ‘।

তবে এই ছবিতে মাইকেল কিটোনেরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ব্যাটম্যান হিসেবে , এমনটাই জানান পরিচালক । এমনকি ছবির একটি গুরুত্বপূর্ণ অংশে উভয় ব্যাটম্যানের কথোপকথন, অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে অনেক অজানা রহস্য উন্মোচিত হবে দর্শকের দরবারে বলে উত্তেজনাকে উস্কে দিয়েছেন এন্ডি । তবে সব কিছু চাপিয়ে আবার ব্রুস ওয়েনকে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন ফ্যানেরা ।

অপর দিকে রবার্ট প্যাটিনসন অভিনীত আরেকটি ব্যাটম্যান ছবির শুটিং আবার শুরু হতে চলেছে বলে জানা গেছে ডিসি কমিক্স সূত্রে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ