1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ডেসটিনি গ্রুপের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত প্রশ্নে হাইকোর্টের রুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১২
  • ১০৬ Time View

ডেসটিনি পত্রিকা ও বৈশাখী টিভির শেয়ার ছাড়া ডেসটিনি গ্রুপের অন্য প্রতিষ্ঠানগুলোর ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করে কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া আদেশ কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বুধবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি একেএম সাহিদুল হকের অবকাশকালীন বেঞ্চ এ রুল জারি করেন।

এক সপ্তাহের মধ্যে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও উপ-মহাব্যবস্থাপক মো. ইস্কান্দার মিয়াকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট দায়ের করেন ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল আমিন। রিটে এ গ্রুপের মোট ৩৭টি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে বলে  উল্লেখ করা হয়।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আব্দুস সালাম মণ্ডল।

অ্যাডভোকেট শ ম রেজাউল করিম সাংবাদিকদের বলেন, ‘‘আইনে বলা আছে, কোনো অপরাধ সংঘটনের মাধ্যমে কোনো অর্থ বা সম্পত্তি কোনো হিসাবে জমা হয়েছে মর্মে সন্দেহ করার যুক্তিসঙ্গত কারণ থাকলে অনধিক ৩০ দিনের জন্য ওই হিসাবের লেনদেন স্থগিত বা অবরুদ্ধ রাখার আদেশ প্রদান করতে পারবে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের আদেশে ‘অপরাধ সংগঠনের মাধ্যমে অর্থ সম্পত্তি অর্জন করেছেন’ বলে একটি শব্দও নাই। তাই এ আদেশ অবৈধ।’’

তিনি আরো জানান, ‘‘গত ২৪ জুন প্রথম দফায় বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. ইস্কান্দার মিয়া স্বাক্ষরিত ওই চিঠিতে বৈশাখী টিভি এবং দৈনিক ডেসটিনি ছাড়া ডেসটিনি গ্রুপভুক্ত সকল প্রতিষ্ঠানের পরিচালক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংকহিসাব  ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। পরে ১৮ জুন অপর আদেশে স্থগিতাদেশের মেয়াদ আরো ৩০ দিন বাড়ানো হয়। দেশের সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং  প্রধান নির্বাহীকে উভয় আদেশের চিঠি দেওয়া হয়।’’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ