1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচ জার্গেন ক্লপ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৫৪ Time View

৩০ বছরের খরা কাটিয়ে লিভারপুলকে প্রথমবারের মত লিগ শিরোপা উপহার দেয়া ম্যানেজার জার্গেন ক্লপ প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচ হিসেবে মনোনীত হয়েছেন। ম্যানচেস্টার সিটিকে ১৮ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে পিছনে ফেলে এবারের মৌসুমের লিগ শিরোপা জয় করার কৃতিত্ব দেখায় অল রেডসরা।

চেলসির ফ্রাংক ল্যাম্পার্ড, লিস্টার সিটির ব্রেন্ডন রজার্স ও শেফিল্ড ইউনাইটেডের ক্রিস ওয়াইল্ডারকে পিছনে ফেলে এই পুরস্কার ছিনিয়ে নেন ক্লপ। শুক্রবার ঘোষিত অপর পুরস্কারগুলোর মধ্যে বর্ষসেরা তরুণ খেলোয়াড় মনোনীত হয়েছেন লিভারপুলের ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্দার-আর্লন্ড। অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত লিভারপুল রেকর্ড টানা ১৮টি ম্যাচে জয়ী হয়।

এবারের মৌসুমে প্রতিটি হোম ম্যাচেই তারা জয়ী হয়েছে। সব মিলিয়ে এই সংখ্যা ২৩টি। একইসাথে টানা ৪৪টি ম্যাচ অপরাজিত থাকার নতুন ক্লাব রেকর্ডও গড়েছে। মৌসুম শুরু হবার দ্বিতীয় সপ্তাহ থেকে শেষ পর্যন্ত লিভারপুল টেবিলের শীর্ষে ছিল। ফেব্রুয়ারিতে ওয়াটফোর্ডের কাছে মৌসুমের একমাত্র পরাজয়ের স্বাদ পেয়েছে। ৯৯ পয়েন্ট নিয়ে এবার তারা মৌসুম শেষ করে।

চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে না পারাটা ক্লপের এবারের একমাত্র ব্যর্থতা। ২০১৮-১৯ মৌসুমের বিজয়ীরা শেষ ১৬’র লড়াইয়ে আতলেটিকো মাদ্রিদের কাছে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নেয়। ২০১৫ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন ৫৩ বছর বয়সী ক্লপ। তার অধীনে লিভারপুল প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ^কাপ জয় করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ