1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

পাবনায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১২
  • ১৪৬ Time View

পাবনা সদর উপজেলার টেবুনিয়া ওয়াছিম পাঠশালা মাঠে মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় বালিকা গ্রুপে স্বাগতিক টেবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রামানন্দপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে, বালক গ্রুপের খেলায় রামানন্দপুর রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে স্বাগতিক টেবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

বালকদের পক্ষে অধিনায়ক মামুন একাই ২টি এবং বালিকাদের পক্ষে স্বর্ণা আক্তার শাওন একমাত্র গোলটি করে দলের বিজয় নিশ্চিত করে।

টুর্নামেন্টে মালিগাছা ইউনিয়নের ৯টি সরকারি ও রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকা খেলায় অংশ নেয়।

ফাইনাল খেলার উদ্বোধন করেন মালিগাছা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মো. হারেজ আলী।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. উম্মাত আলীর পৃষ্টপোষকতা ও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মাহমুদ ইজদানী। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক জাহিদ হাসান জিন্দান ও টেবুনিয়া ওয়াছিম পাঠশালার প্রধান শিক্ষক মো. সফর আলী।

ফাইনাল খেলার সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক মোহাম্মদ জাবিউল্লাহ জাবুল এবং খেলার ধারা বর্ণনায় ছিলেন সাংস্কৃতিক কর্মী সাইফুল ইসলাম শুভ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ