1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

সুশান্তের বাবা ফরিদাবাদের বাড়িতে কড়া নিরাপত্তায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৬২ Time View

সুশান্ত সিং রাজপুত মামলায় তদন্ত শুরু করল সিবিআই। সোমবার বয়ান রেকর্ড করা হয় প্রয়াত অভিনেতার বাবা কে কে সিংয়ের। ফরিদাবাদে গিয়ে সুশান্তের বাবার বয়ান রেকর্ড করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। সুশান্তের বাবার বয়ান রেকর্ডের পরই তাঁর বোনের স্বামীর বাড়ির চারপাশে জারি করা হয় কড়া নিরাপত্তা।

সুশান্তের ভগ্নিপতি ও পি সিং ফরিদাবাদের পুলিশ কমিশনার। সেই অনুযায়ী, সুশান্তের মৃত্যুর পরপরই তাঁর বাবাকে নিয়ে যাওয়া হয় ফরিদাবাদের বাড়িতে। আপাতত বড় মেয়ে এবং জামাইয়ের কাছেই রয়েছেন সুশান্তের বাবা। সেখানে গিয়েই সিবিআই কর্মকর্তারা তাঁর বয়ান রেকর্ড করেন।

প্রসঙ্গত, সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের জন্য হাজির হন রিয়া চক্রবর্তী। অভিনেত্রীর বাবা এবং ভাইও হাজির হন সেখানে জিজ্ঞাসাবাদের জন্য।

রিয়ার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদিকেও টানা কয়েক ঘণ্টা ধরে সোমবার জিজ্ঞাসাবাদ করেন ইডি অফিসাররা। তবে কী কী বিষয় নিয়ে রিয়া এবং বাবা, ভাই ও প্রাক্তন ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হয়, সে বিষয়ে জানা যায়নি কিছু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ