1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

‘দুটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম’

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৫১ Time View

চোখে কাজল পরে বিশ্ববিখ্যাত হয়ে গেছেন বাংলাদেশের ক্রিকেট তারকা জাহানারা আলম। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তার কাজল চোখের প্রশংসা শুরু হয়। বিশ্বের বড় বড় মিডিয়া জাহানারার কাজল চোখ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এর আগ পর্যন্ত তিনি ক্রিকেটার হিসেবেই জনপ্রিয় ছিলেন। এখনও তিনি ক্রিকেট নিয়ে আলোচনাই বেশি পছন্দ করেন। এছাড়া অভিনয় করার বেশ কিছু প্রস্তাব পেলেও তিনি শুধু মাত্র ক্রিকেট নিয়েই থাকতে চান।

ভারতীয় এক শীর্ষ দৈনিককে দেওয়া সাক্ষাতকারে জাহানারা বলেন, ‘সত্যি বলতে কী, টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের পর আমার কাজল পরা চোখ নিয়ে যে এত আলোচনা হবে, বুঝতেই পারিনি। আমি কিন্তু ক্রিকেট খেলার (২০০৮) শুরু থেকেই কাজল পরি। কিন্তু আইসিসি বিশ্বকাপে খেলার সময় সেটা বেশি করে সবার নজরে আসে। ভালো তো অবশ্যই লেগেছে। তবে যেটা আরও ভালো লেগেছে, তা হলো নারী ক্রিকেটের প্রতি সবার ফোকাস বেড়েছে। এটাই তো পজিটিভ দিক। তবে আমার পারফরম্যান্স নিয়ে যখন আলোচনা হয়, তখন আরও বেশি ভালো লাগে।’

ক্রিকেটের পাশাপাশি নাটকেও অভিনয় করেছেন জাহানারা। যার রূপের এত প্রশংসা, তিনি কি ভবিষ্যতে নায়িকা হতে চান? জাহানারা জবাবে বলেন, ‘সে রকম ইচ্ছা নেই। ক্রিকেটকে আমি এতটাই ভালবাসি যে, ক্রিকেট ছেড়ে অন্য পেশার কথা ভাবতেই পারি না। অনেক অনুরোধ করায় নাটকটা করেছিলাম। বলতে পারেন স্বাদ বদলের জন্য। তারপর অনেকে নাটক করার প্রস্তাব দেন। দুটি সিনেমায় অভিনয়ের প্রস্তাবও এসেছিল। কিন্তু আমি ফিরিয়ে দিয়েছি। অন্য কিছুতে আমি ফোকাস করতে চাই না। তাহলে ক্রিকেট থেকে ফোকাস নড়ে যাবে। আর সেটা আমি কোনও ভাবেই চাই না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ