1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

দুষ্টুমি করতে করতেই মালাবদলের পথে চাহাল

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৭৫ Time View

করোনার লকডাউনের মাঝে সোশ্যাল সাইটে নানারকম দুষ্টুমি করতে দেখা যেত ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালকে। সবার পেছনে লাগতেন তিনি। এতে অনেকে মজা পেলেও ক্রিস গেইলের মতো কেউ কেউ আবার বেজায় বিরক্তও হয়েছেন। অনলাইনে ছেলেমানুষি দুষ্টুমি করা সেই চাহাল এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আজ শনিবার সোশ্যাল সাইটে কনের সঙ্গে ছবি দিয়ে তিনি নিজেই বিষয়টা জানান। চাহালের হবু স্ত্রীর নাম ধনশ্রী ভার্মা।

চাহালের এমন ছবি পোস্ট করার পরই ভারতীয় ক্রিকেট সমর্থকরদের শুভেচ্ছা বার্তা উপচে পড়ছে। সামনেই আইপিএল। দুবাইতে আইপিএল খেলতে যাওয়ার আগে ক্রিকেটারদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেই কোয়ারেন্টাইন পর্ব শুরু হয়ে গেছে। তবে আইপিএল খেলতে যাওয়ার আগে চাহাল জীবনের অন্যতম বড় কাজ সেরে ফেলেছেন।

চাহালের হবু স্ত্রী ধনশ্রী ভর্মা পেশায় একজন ডাক্তার। ইউটিউবে তার একটি চ্যানেলও আছে। সেখানে তিনি কোরিওগ্রাফার হিসাবে কাজ করেন। ছবি পোস্ট করে চাহাল লিখেন, আমার দুজন পরিবারের সম্মতিতে পরস্পরকে ‘হ্যাঁ’ বলেছি। চাহালের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই লেগে যায় ইংল্যান্ডের নারী ক্রিকেটার ড্যানিয়েল ওয়াটের। তবে এদিন ড্যানিয়েল তাকে রাগানোর মতো কিছুই লিখেননি। বরং জানিয়েছেন শুভেচ্ছা।

বিয়ের খবর পাকা হওয়ায় চাহালকে অভিনন্দন জানিয়েছেন রোহিত শর্মার স্ত্রী রীতিকা সাজদেহ। তিনিও সুযোগ পেলেই সোশ্যাল মিডিয়ায় চাহালের সঙ্গে মজা করেন। ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু হবে। ২০ অগাস্ট থেকে দুবাইয়ে পা রাখতে শুরু করবেন ক্রিকেটার-সাপোর্ট স্টাফেরা। সবার আগে যাবে ধোনির চেন্নাই। আইপিএল থেকে ফিরে এসেই পাকাপাকি সংসার শুরু করে দেবেন চাহাল। তবে কনের সঙ্গে তার পরিচয়ের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ