1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

দীর্ঘ লড়াই শেষে তমা মির্জার করোনা জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৬৬ Time View

করোনাভাইরাসের সঙ্গে দীর্ঘ ২৬ দিন লড়াই করে অবশেষে বিজয়ী হয়েছেন চিত্রনা‌য়িকা তমা মির্জা। গতকাল বৃহস্প‌তিবার তার নমুনা পরীক্ষার ফল নে‌গে‌টিভ আসে। এর আগে তার বাবা, মা ও গা‌ড়ির ড্রাইভার ক‌রোনায় আক্রান্ত হন। একে একে সবাই ক‌রোনামুক্ত হ‌লেও তমা মির্জাকে কিছুতেই ছাড়ছিল না প্রাণঘাতী এই ভাইরাস। শেষ পর্যন্ত ভাইরাসকে হার মানতেই হলো।

গত জুলাই‌য়ের প্রথম সপ্তা‌হে অসুস্থ বোধ করেন তমা মির্জা। এরপর কোভিড পরীক্ষা করালে ১১ জুলাই তার ফলাফল পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তিনি নিজের বাসাতে আইসোলেশনে চলে যান। বাড়িতে থেকেই তার চি‌কিৎসা চলে। এখন করোনা নেগেটিভ হলেও তার সামান্য কাশি এবং শ্বাসকষ্ট আছে। তবে চি‌কিৎসকেরা এটাকে গুরুতর কিছু ভাবছেন না। করোনা যুদ্ধে জয়ী হয়ে তমা এখন কা‌জে ফেরার প‌রিকল্পনা কর‌ছেন।

২০১০ সালে এম‌বি মা‌নিক প‌রিচা‌লিত ‘বলো না তুমি আমার’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে রূপালী পর্দায় অভিষেক ঘটে তমা মির্জার। ‘নদীজন’ ছবির পার্শ্ব-অভিনেত্রী হিসেবে জাতীয় চল‌চ্চিত্র পুরস্কার জিতে নেন। গত বছর কানাডা প্রবাসী হিশাম চিশতীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। গত বছর একটা লম্বা সময় কানাডায় কা‌টি‌য়ে দেশে ফিরেছেন তমা মির্জা। বর্তমা‌নে দেশ টি‌ভি‌তে ‘তমার প্রিয়তমা’ না‌মে এক‌টি অনুষ্ঠান উপস্থাপনা কর‌ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ