1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

আবারও শুরু হচ্ছে টাইগারদের ব্যক্তিগত অনুশীলন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৫৫ Time View

দ্বিতীয়বারের মতো আগামীকাল শনিবার থেকে পাঁচ ভেন্যুতে পুনরায় শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের ব্যক্তিগত অনুশীলন। করোনাভাইরাসের কারণ কড়া প্রটোকলের মধ্যে এই অনুশীলনের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বিসিবির তৈরি করা সময়সূচি অনুযায়ী, বিভিন্ন ভেন্যুতে ২৭জন ক্রিকেটার ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৫ জন ক্রিকেট অনুশীলন করবেন। এদের মধ্যে নতুনভাবে অর্ন্তভুক্ত হয়েছেন- টেস্ট অধিনায়ক মুমিনুল হক, টি-টোয়েন্টি দলনেতা মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, সৌম্য সরকার, সাদমান ইসলাম, বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম, লেগ-স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও পেসার আল-আমিন হোসেন। চলতি সপ্তাহে ঢাকায় এসে অনুশীলনে যোগ দিবেন পেসার মুস্তাফিজুর রহমান।

চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাওয়ায় কোয়ারেন্টাইনে থাকা ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আগামী ১৪ আগস্ট অনুশীলনে যোগ দিবেন। ঈদের বিরতির আগে মিরপুরে অনুশীলন করেছিলেন, মুশফিক , ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, এনামুল জক বিজয়, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, মেহেদি হাসান রানা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে পুনরায় অনুশীলন শুরু করছেন মেহেদি হাসান মিরাজ, মেহেদি হাসান ও নুরুল হাসান সোহান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বক্তিগত অনুশীলনে নাসুম আহমেদ ও সৈয়দ খালেদের সাথে যোগ দিবেন পেসার আবু জায়েদ রাহি ও এবাদত হোসেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নাইম হাসানের সঙ্গী হচ্ছেন, ইয়াসির আলি রাব্বি ও ইরফান শুক্কুর। রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্তর সাথে যোগ দিবেন বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলাম।

আপতত, ছয়দিনের অনুশীলনের সময়সূচি প্রকাশ করেছে বিসিবি। এরপরে আরও ক্রিকেটার অনুশীলনে যোগ দিলে এটি নতুন করে তৈরি করা হবে। প্রথম পর্যায়ে ব্যক্তিগত অনুশীলন হয়েছিল ১৯ থেকে ২৭ জুলাই পর্যন্ত। করোনাভাইরাসের কারণ ক্রিকেটারদের স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে অনুশীলনের প্রতি আগ্রহ দেখায়নি বিসিবি। কিন্তু খেলোয়াড়রা নিজ থেকেই অনুশীলনের জন্য আগ্রহ প্রকাশ করে।

৩৫জন খেলোয়াড়ের সাথে ভার্চুয়াল বৈঠকের পর, বোর্ড ক্রিকেটারের অনুশীলন শুরুর সিদ্বান্ত নেয়, যার বেশিরভাগ জুড়ে ছিল ফিটনেস। ওই সময় বোলাররা বোলিংয়ের সুযোগ পাননি। তারা শুধুমাত্র জগিং ও জিম করার সুযোগ পান। তবে ব্যাটসম্যানরা ইনডোরে বোলিং মেশিনে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ