1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

করোনায় আক্রান্ত রামেন্দু মজুমদার-ফেরদৌসী মজুমদার দম্পতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৬৬ Time View

করোনায় আক্রান্ত হয়েছেন রামেন্দু মজুমদার ও তার স্ত্রী অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। বর্তমানে তারা নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন। রামেন্দু মজুমদার নিজেই গণমাধ্যমকে স্ত্রীসহ করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৪ জুলাই ফেরদৌসী মজুমদার জ্বরে আক্রান্ত হন। তার মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে ১৮ জুলাই টেস্ট করা হয়৷ সেখানে রেজাল্ট কভিড ১৯ পজিটিভ আসে। তখন থেকেই তিনি আইসোলেশনে ছিলেন।

রামেন্দু বলেন, ফেরদৌসীর করোনা ধরা পড়ার এক সপ্তাহ পর আমারও জ্বর অনুভব হয়। তখন আমিও টেস্ট করাই। আমারও পজিটিভ রেজাল্ট আসে। তবে সবার প্রার্থনা ও চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত আমরা দুজনই সুস্থ আছি৷ সবাই দুশ্চিন্তা করবে বলে কাউকে তখন জানাইনি।

তবে করোনার উপসর্গ এখনো পুরোপুরি দূর হয়নি। দুতিন দিনের মধ্যে আবারও টেস্ট করাবেন এ দম্পতি। কয়েক দশক ধরে এদেশের অভিনয়ে জনপ্রিয় নাম রামেন্দু ও ফেরদৌসী মজুমদার। মঞ্চের পাশাপাশি টেলিভিশন ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই দম্পতি।

শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার রামেন্দুকে ২০০৯ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। ফেরদৌসী মজুমদারও পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ