1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৭ লাখ ছাড়াল

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৪৬ Time View

বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে ৭ লাখের বেশি মানুষ মারা গেছেন। আজ মঙ্গলবার করোনার সংক্রমণ নিয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটার এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ সময় রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত করোনায় ৭ লাখ ১৬১ জনের মৃত্যু হয়েছে।

ওয়ার্ল্ড মিটারে দেওয়া তথ্য অনুযায়ী, ২২ জানুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত প্রায় দুই মাসে করোনায় মারা যায় ১০ হাজার মানুষ। এর পর থেকেই বাড়তে শুরু করে সংক্রমণ ও মৃতের হার। ৯ এপ্রিল বিশ্বে করোনায় মৃতের সংখ্যা এক লাখ ছাড়ায়। অর্থাৎ সংক্রমণ শুরু হওয়ার প্রায় সাড়ে তিন মাসে মারা যায় ১ লাখ মানুষ। অথচ এর পরের প্রায় সাড়ে তিন মাসে মারা যায় আরো পাঁচ লাখ করোনা আক্রান্ত।

করোনায় মৃতের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৫৯ হাজার ৪০৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে মহামারি শুরুর পর আক্রান্ত ও মৃতের দুটি তালিকাতেই অঙ্গরাজ্যগুলোর মধ্যে শীর্ষে ছিল নিউ ইয়র্ক। জুনে এখানে সংক্রমণ ও মৃতের হার একেবারে কমে আসে।

একই সময় সংক্রমণের হার বাড়তে শুরু করেছিল ফ্লোরিডায়। এই রাজ্যে এখন করোনায় মৃতের সংখ্যা সাত হাজার ৪০২ জন। তালিকায় এরপরেই রয়েছে অ্যারিজোনা। আগামী কয়েক মাস পর এই রাজ্যে বিশ্বের যে কোনো দেশের তুলনায় প্রতি হাজারে মৃত্যুর হার সবচেয়ে বেশি হতে যাচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

করোনাভাইরাসে মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে কভিড-১৯ এ মৃত্যু হয়েছে ৯৪ হাজার ৭৮১ জন। এর পরের অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে মৃতের মোট সংখ্যা ৪৮ হাজার ছাড়িয়েছে। অবশ্য গত সপ্তাহ থেকে দেশটিতে করোনা আক্রান্তদের দৈনন্দিন মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে।

বিশ্বে করোনায় শীর্ষ সংক্রমণের দেশগুলোর তালিকায় ভারত তৃতীয়। করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ হাজারের বেশি মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ