1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

করোনায় ভারতে একদিনে মারা গেলেন ৭৭১ জন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ৫০ Time View

ভারতে গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৯৭২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৩ হাজার ৬৯৫।

আজ সোমবার (৩ আগস্ট) ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণে মারা গেছেন ৭৭১ জন। এ নিয়ে দেশটিতে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৩৮ হাজার ১৩৫ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৬ হাজার ২০৩ জন।

ভারতে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, কর্ণাটক, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা ও গুজরাট।

দেশটিতে গত দেড় সপ্তাহ ধরে দৈনিক ৪৫ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শনিবার (১ আগস্ট) রেকর্ড সর্বোচ্চ ৫৭ হাজার ১১৮ জন শনাক্ত হয়েছে। আর গতকাল রবিবার (২ আগস্ট) শনাক্ত হয়েছে ৫৪ হাজার ৭৩৫ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ