1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

করোনায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে দুর্যোগপূর্ণ রাজ্য ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ৪৬ Time View

করোনার কবলে পড়ে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে দুর্যোগপূর্ণ রাজ্য ঘোষণা করা হয়েছে।

গতকাল রবিবার (২ আগস্ট) সংবাদ সম্মেলনে ভিক্টোরিয়ার স্টেট প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ এ ঘোষণা দেন। দুর্যোগপূর্ণ রাজ্য ঘোষণার পাশাপাশি সংক্রমণ ঠেকাতে রাজ্যে লকডাউন আরোপ করা হয়েছে বলে ঘোষণায় বলা হয়।

সংবাদ সম্মেলনে ড্যানিয়েল অ্যান্ড্রুজ বলেন, করোনা সংক্রমণ মোকাবেলায় ‘দুর্যোগপূর্ণ রাজ্য’ ঘোষণা করা হয়েছে ভিক্টোরিয়াকে। এছাড়া রাজ্যের রাজধানী মেলবোর্নে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। এখানকার বাসিন্দাদের নতুন এ বিধিনিষেধ মেনে চলাচল করতে বলা হয়েছে। রবিবার স্থানীয় সময় বিকেল ৬টা থেকে নতুন বিধিনিষেধ কার্যকর হয়েছে।

ড্যানিয়েল অ্যান্ড্রুজ আরো বলেন, সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত থাকবে ছয় সপ্তাহের জন্য শুরু হওয়া এ বিধিনিষেধ। প্রতিদিন সন্ধ্যা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত মেলবোর্নের বাসিন্দারা এ কারফিউর আওতাভুক্ত থাকবে। বাড়ি ত্যাগের বিষয়েও রয়েছে কড়াকড়ি। করোনা মোকাবেলায় অস্ট্রেলিয়া অন্যান্য অনেক দেশের তুলনায় সফল। তবে ভিক্টোরিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই আমাদের আরো কঠোর হতে হবে।

গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। যাতে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। অস্ট্রেলিয়াতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯২৩ জন। মারা গেছেন ২০৮ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৪২০ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ