1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্ত ৫ লাখ ছাড়িয়েছে

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৩৭ Time View

দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জুয়েলিনি মিখেজি জানিয়েছেন, শনিবার নতুন করে আরো ১০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িছেছে ৫ লাখ ৩ হাজার ২৯০ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে আট হাজার ১৫৩ জনের।

আফ্রিকা মহাদেশে করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ দক্ষিণ আফ্রিকা। মহাদেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্তের অর্ধেকই দক্ষিণ আফ্রিকায়। এছাড়া যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া আর ভারতের পর বিশ্বে পঞ্চম সর্বোচ্চ করোনা রোগী রয়েছে দেশটিতে।

তবে দক্ষিণ আফ্রিকায় করোনায় প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা আরো অনেক বেশি বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সংক্রমণের হার খুব দ্রুত বাড়ছে। বিশেষ করে বর্তমানে রাজধানী প্রিটোরিয়া ও এর আশপাশের এলাকাগুলোতে ভাইরাসটির বিস্তার খুব দ্রুত ছড়াচ্ছে।

দেশটির মোট রোগীর এক-তৃতীয়াংশই বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত গটেংয়ের বাসিন্দা। এছাড়া প্রদেশটি খুব দ্রুত জাতীয়ভাবে করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র হয়ে উঠেছে। আরো এক মাসেও ভাইরাসটির সংক্রমণ চূড়ায় উঠবে অর্থাৎ সংক্রমণ চূড়ায় উঠতে উঠতে আক্রান্ত আশঙ্কাজনক হারে বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

গত এপ্রিল ও মে মাসে কঠোর লকডাউন নিষেধাজ্ঞা জারি করায় ভাইরাসটির বিস্তার নিয়ন্ত্রণে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। জুন থেকে ধীরে ধীরে সব সচল হতে শুরু করে। কিন্তু গত মাসে ভাইরাসটির সংক্রমণ ফের আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেতে শুরু করে।

সূত্র : বিবিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ