1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

স্বপরিবারে করোনায় আক্রান্ত ‘বাহুবলী’র পরিচালক এস এস রাজামৌলি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৬২ Time View

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত ‘বাহুবলী’র পরিচালক এস এস রাজামৌলি এবং তার গোটা পরিবার। করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা নিজেই টুইট করে জানিয়েছেন রাজামৌলি।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর টুইটারে জানিয়ে রাজামৌলি লেখেন, ”কিছুদিন ধরে আমি ও আমার গোটা পরিবার জ্বরে ভুগছিলাম। জ্বরটা যদিও ভয়ানক কিছু নয়, তবুও আমার কোভিড টেস্ট করাই। টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। ডাক্তারের পরামর্শ মতো আমরা সকলেই হোম কোয়ারেন্টাইনে রয়েছি।”

আরও একটি টুইটে ‘বাহুবলী’ পরিচালক লেখেন, ”করোনার জন্য ভয়ঙ্কর কোনও উপসর্গ আমাদের দেখা দেয়নি। ডাক্তারের নির্দেশ মতো চলছি। আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার অপেক্ষায় রয়েছি। যাতে আমরাও অন্যের চিকিৎসার প্রয়োজনে প্লাজমা দিতে পারি। ”

এরপরই পরিচালক ও তার পরিবারের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন ভক্তরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ