1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

সন্তোষজনক সমাধান খুঁজে পাওয়া যাবে : নিউইয়র্কে মজিনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুন, ২০১২
  • ১০৫ Time View

‘বর্তমান পরিস্থিতি অবসানে বাংলাদেশের প্রধান দুই দল  সন্তোষজনক একটি সমাধান খুঁজে বের করতে সক্ষম হবেই।’ নিউইয়র্কে বাংলাদেশি সমাজকর্মী, পেশাজীবী এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে ২৪ জুন অপরাহ্নে (বাংলাদেশ সময় সোমবার ভোরে ) রুদ্ধদ্বার বৈঠকে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা এ আশাবাদ ব্যক্ত করেছেন।

ড্যান মজিনা আরো বলেন, দুর্নীতি বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে বড় ধরনের অন্তরায়। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তেও রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে এবং সংশ্লিষ্ট সকলের সমঝোতার মাধ্যমেই তা সম্ভব।
স্টেট ডিপার্টমেন্টের সহায়তায় ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ (এনডিআই) এর চেয়ারম্যান মানসুর ভাট্টির উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয় নিউইয়র্ক সিটির এসএলসি কনফারেন্স সেন্টারে। প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা, নেটওয়ার্ক এবং সম্পদ কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়নের সম্ভাবনাকে ত্বরান্বিত করা বিশেষ করে বর্তমান পরিস্থিতির উত্তরণ ঘটানোর অভিপ্রায়ে এ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদ ড. মাহফুজ আর চৌধুরী, ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রধান ড. এ টি আর রহমান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. নূরন্নবী, কুইন্স ডেমক্র্যাটিক পার্টির লিডার অ্যাট লার্জ মোহাম্মদ আমিনুল্লাহ, ড. মো. ফারুক, এহসানুল হক প্রমুখ। এ বৈঠকে বাংলাদেশের বিপুল সম্ভাবনার আলোকেও দীর্ঘ বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মজিনা।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের এ বৈঠকে গ্রামীণ ব্যাংক, ড. মুহম্মদ ইউনূস, গার্মেন্টস শ্রমিক আমিনুল ইসলাম হত্যাকান্ডসহ ইত্যাদি স্থান পায় বলে বৈঠকে অংশগ্রহণকারী একাধিক বাংলাদেশি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ