1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন: তাসনিম জারা বিশ্ব ইজতেমার তারিখ দ্রুত ঘোষণার দাবি সাদপন্থীদের পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন আইজিপির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের জাপানি বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা চাইল বাংলাদেশ অভিনেত্রী শিমু হত্যা মামলা: ‘নির্দোষ’ দাবি করলেন স্বামীসহ দুজন ট্রাইব্যুনালে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থি দুই আইনজীবী চীনে স্কুল টুর্নামেন্টে ৫ ম্যাচে ১৪৬ গোল হজম বাংলাদেশ দলের, গোল দিতে পারেনি একটিও ব্যাংকগুলোর এনওপি সীমা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: বড় এলসি দায় পরিশোধের সুযোগ চট্টগ্রামের চন্দনাইশে এসআরবি সদস্যদের ওপর হামলা, গ্রেপ্তার ৫

বগুড়ায় ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুন, ২০১২
  • ১৯৫ Time View

বগুড়ায় কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ পালন করার সময় ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৬ জন আহত হয়েছেন।

সোমবার বেলা দেড়টার দিকে শহরের নবাববাড়ী দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মিনহাজুল ইসলাম রিমন ও জামিল উদ্দিন শেখ জনিকে বগুড়া ডায়েবেটিস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলীমের মুক্তির দাবিতে বেলা ১২টায় বিক্ষোভসমাবেশ করে ছাত্রদল।

বিক্ষোভসমাবেশে মিছিলের সামনে দাঁড়ানেকে কেন্দ্র করে নেতাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর জের ধরে দুপুর দেড়টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় মিনহাজুল ইসলাম রিমন ও ছাত্রদল বগুড়া সরকারি আযিযুল হক কলেজ শাখার যুগ্ম-আহ্বায়ক জামিল উদ্দিন শেখ জনিসহ ৬ জন আহত হন।

বগুড়া জেলা ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, ধাওয়া-পাল্টা ধাওয়ার কোনো ব্যাপার নেই। মিছিলের সামনে দাঁড়ানো নিয়ে হাতাহাতির ঘটনায় তারা আহত হন।

তবে বগুড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রেজা ও তার সহযোগীরা রিমন ও জনিকে মারপিট করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ