1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

শুদ্ধাচার পুরস্কার পেলেন হিসাব মহানিয়ন্ত্রক জহুরুল ইসলাম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৫৮ Time View

কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা, তথ্য প্রযুক্তির ব্যবহার, বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য শুদ্ধাচার পুরস্কার ২০২০ পেলেন হিসাব মহানিয়ন্ত্রক মো. জহুরুল ইসলাম।

সম্প্রতি অর্থ বিভাগের বাজেট ও পরিকল্পনা-১ অধিশাখা এর এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭ এর ৩.৩ অনুচ্ছেদের নির্দেশনা অনুযায়ী অর্থ বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা প্রধান হিসেবে মো. জহুরুল ইসলাম হিসাব মহানিয়ন্ত্রক, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়কে শুদ্ধাচার পুরস্কার ২০২০ প্রদান করা হলো।

এতে বলা হয়, শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭ এর ৭ অনুচ্ছেদের নির্দেশনা অনুযায়ী পুরস্কার হিসেবে একটি সার্টিফিকেট এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রাপ্য হবেন।

এ প্রসঙ্গে জহুরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, শুদ্ধাচার পুরস্কার পাওয়া একটা বিশেষ অর্জন। এ পুরস্কারের জন্য আমি খুশি। আমাদের অডিট ডিপার্টমেন্টে এর আগে কেউই এ শুদ্ধাচার পুরস্কার পাননি। সে হিসেবে এ পুরস্কার আমাদের ডিপার্টমেন্টের জন্য একটা বড় পাওয়া।

মোঃ জহুরুল ইসলাম অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত ১৩ অক্টোবর, ২০১৯ এক অফিস আদেশের মাধ্যমে হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। এ পদের দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি বাংলাদেশ রেলওয়েতে এডিশনাল ডাইরেক্টর জেনারেল (ফাইন্যান্স) পদে কর্মরত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ