1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশব্যাপী ডেটাবেজ তৈরির প্রস্তাব ডা. জুবাইদার নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব: অ্যাটর্নি জেনারেল ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নারীর কর্মসংস্থান ও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার: প্রতিম স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না : মির্জা ফখরুল প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আমিরাতের ভিসা-ভুক্তভোগীদের জন্য হটলাইন চালু হচ্ছে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী যতই অবরোধ হোক অটোপাসের সুযোগ নেই : হুইপ দুলু

কুয়েতে নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৪০ Time View

মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান রাষ্ট্রদূত এস এম আবুল কালামের স্থলাভিষিক্ত হবেন।

রাষ্ট্রদূত হিসেবে এস এম আবুল কালামের চুক্তির মেয়াদ এ মাসেই শেষ হচ্ছে। মানবপাচার, অর্থপাচার ও শ্রমিক নিপীড়নের অভিযোগে কুয়েতের কারাগারে আটক সংসদ সদস্য (এমপি) কাজী সহিদ ইসলাম পাপুলের বিষয়ে এক মাসের বেশি সময়েও তিনি কুয়েত সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য ঢাকায় জানাতে পারেননি। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সম্প্রতি কুয়েতে নতুন রাষ্ট্রদূত পাঠানোর কথা সাংবাদিকদের জানিয়েছিলেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে।

মেজর জেনারেল মো. আশিকুজ্জামান ১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি ইনস্ট্রাশানাল, স্টাফ ও কমান্ড পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিয়েরা লিওন, আইভরি কোস্ট ও কঙ্গোতে জাতিসংঘের তিনটি শান্তি সহায়ক মিশনেও দায়িত্ব পালন করেছেন।

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের আগে তিনি বাংলাদেশে ন্যাশনাল ডিফেন্স কলেজে সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ‘মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ’ ও ‘মাস্টার্স অব স্ট্র্যাটেজিক স্টাডিজ’ অর্জন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ