1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশব্যাপী ডেটাবেজ তৈরির প্রস্তাব ডা. জুবাইদার নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব: অ্যাটর্নি জেনারেল ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নারীর কর্মসংস্থান ও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার: প্রতিম স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না : মির্জা ফখরুল প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আমিরাতের ভিসা-ভুক্তভোগীদের জন্য হটলাইন চালু হচ্ছে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী যতই অবরোধ হোক অটোপাসের সুযোগ নেই : হুইপ দুলু

৪০ কার্যদিবসে নিম্ন আদালতে জামিন পেলেন ৭৮০৭৩ আসামি

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৩৮ Time View

ভার্চুয়াল আদালতে জামিন আবেদনের ওপর শুনানি শুরু হওয়ার পর থেকে গত বৃহস্পতিবার (৯ জুলাই) পর্যন্ত ৪০ কার্যদিবসে সারা দেশে নিম্ন আদালত থেকে শিশুসহ ৭৮ হাজারের বেশি আসামিকে জামিন দেওয়া হয়েছে।

জামিন পাওয়া আসামিদের মধ্যে কারাবন্দি ৫৪ হাজার ৬৭৭ জনকে জামিন দেওয়া হয়েছে। আর গত এক সপ্তাহে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ২৩ হাজার ৩৯৬ জন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, নিম্ন আদালতে গত ১১ মে থেকে গত ৯ জুলাই পর্যন্ত ভার্চুয়াল শুনানি নিয়ে কারাবন্দি ৫৪ হাজার ৬৭৭ জনকে জামিন দেওয়া হয়েছে। এই সময় এক লাখ সাত হাজার ৩৭টি জামিন আবেদন নিষ্পত্তি করে এ জামিন দেওয়া হয়। জামিনপ্রাপ্তদের মধ্যে ৬৫১টি শিশুও রয়েছে। এছাড়া ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ থেকেও বেশ কিছু জামিন আদেশ হয়েছে।

একইসঙ্গে গত ৪ জুলাই ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের সুযোগ সৃস্টি হওয়ায় ৫ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত পাঁচ কার্যদিবসের ওই আদালত থেকে ৬৫৮৮টি মামলায় সশরীরে আত্মসমর্পণকারী ২৩ হাজার ৩৯৬ আসামি জামিন পেয়েছেন।
সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে আজ রবিবার (১২ জুলাই) এসব তথ্য জানানো হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ১১ মে থেকে ২ জুলাই পর্যন্ত গত ৪০ কার্যদিবসে এক লাখ সাত হাজার ৩৭টি জামিনের আবেদন নিষ্পত্তি করে ৫৪ হাজার ৬৭৭ কারাবন্দির জামিন মঞ্জুর করা হয়। আর গত ৫ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত পাঁচ কার্যদিবসে ১১ হাজার ৫১৪টি জামিন আবেদন নিষ্পত্তি করে ৪৯১৫ জনের জামিন মঞ্জুর করা হয়।

এরমধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন আদালতে ১৩৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭১০ জন, রংপুর বিভাগে ৩৩০ জন, বরিশাল বিভাগে ২১৫ জন, রাজশাহী বিভাগে ৯০৪ জন, খুলনা বিভাগে ৬৯৩ জন, সিলেট বিভাগে ২৩৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩৭৪ জনের জামিন মঞ্জুর করা হয়। একইসময় সারা দেশে শিশু আদালত থেকে ৪৩টি শিশু এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল থেকে ৭০ জনকে জামিন দেওয়া হয়েছে।

করোনা সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৬ মার্চ থেকে সারা দেশে নিয়মিত আদালত বন্ধ। এ প্রেক্ষাপটে ভার্চুয়াল আদালত চালু করতে গত ৯ মে আদালতে তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০ নামে গেজেট প্রকাশ করে। এরপর ১১ মে থেকে ভার্চুয়াল আদালত কার্যক্রম শুরু হয়। সারা দেশে আদালতগুলোতে নির্ধারিত নিয়ম অনুসরণ করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করা হচ্ছে। আর গত ৫ জুলাই থেকে সশরীরে আত্মসমর্পণ করেও জামিন পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ