1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

এবার পশ্চিম তীরকে একীভূত করার ব্যাপারে ইসরাইলকে সতর্ক করল রাশিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৫২ Time View

জর্দান নদীর পশ্চিম তীরকে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে একীভূত করার ব্যাপারে তেল আবিবকে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ইসরাইলের সম্ভাব্য এ পদক্ষেপের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, পশ্চিম তীরের একাংশকে অধিকৃত ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে নিলে মধ্যপ্রাচ্যে সহিংসতা বহুগুণে বেড়ে যাবে।
এর ফলে শান্তিপূর্ণ উপায়ে ফিলিস্তিন সংকট সমাধানের আশাও ধুলিস্যাত হয়ে যাবে বলে তিনি সতর্কবাণী উচ্চারণ করেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত যে শতাব্দির সেরা চুক্তির ভিত্তিতে ইসরাইল জর্দান নদীর পশ্চিম তীরের একাংশকে একীভূত করতে চায় মস্কো সে পরিকল্পনা মানে না।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত ১৭ মে ঘোষণা করেন, পশ্চিম তীরের একাংশকে ইসরাইলের অন্তর্গত করার সময় এসে গেছে। তিনি সে সময় ঘোষণা করেন ১ জুলাই এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। কিন্তু বিশ্বব্যাপী তীব্র প্রতিবাদের কারণে তেল আবিব গত ১ জুলাই সে দখলদার পরিকল্পনা বাস্তবায়ন করা থেকে বিরত থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ