1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

জেনারেল সোলাইমানি হত্যার পূর্ণ প্রতিবেদন পেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৪৫ Time View

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার তদন্ত প্রতিবেদন আজ বৃহস্পতিবার মানবাধিকার কমিশনে পেশ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক অ্যাগনেস ক্যালামার্ড।

অ্যাগনেস ক্যালামার্ড এই প্রতিবেদনে বলেছেন, জেনারেল সোলাইমানিকে হত্যার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে। ক্যালামার্ডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, একটি দেশের উচ্চপদস্থ একজন কর্মকর্তাকে তৃতীয় একটি স্বাধীন ও সার্বভৌম দেশে হত্যা করা হয়েছে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

অ্যাগনেস ক্যালামার্ড এটাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে বলেছেন, কাসেম সোলাইমানি ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দর থেকে যখন বের হচ্ছিলেন, তখন তার গাড়িবহরে হামলা ও তাকে হত্যার কোনো কারণ দেখাতে পারেনি যুক্তরাষ্ট্র। এই হামলার পক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণও হাজির করতে পারেনি দেশটি।

অ্যাগনেস ক্যালামার্ড ওই প্রতিবেদনে উল্লেখ করেছেন, সোলাইমানিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অস্ত্রবহনকারী ড্রোনের মাধ্যমে। এই হামলার জন্য দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। ক্যালামার্ড আরও লিখেছেন, এই হামলা জাতিসংঘের সনদের লঙ্ঘন।

তিনি আরও জানিয়েছেন, ড্রোন ব্যবহারের ক্ষেত্রে কোনো নীতিমালা নেই। কিন্তু যুদ্ধে ড্রোন ব্যবহার করছে বিভিন্ন দেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ