1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

ব্রিটিশ ভিসা আবেদন কেন্দ্র খুলছে রবিবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৩৩ Time View

দীর্ঘ প্রায় সাড়ে তিন মাস বন্ধ থাকার পর আগামী রবিবার (১২ জুলাই) থেকে বাংলাদেশে আবারও ব্রিটিশ ভিসাসেবা স্বাভাবিক হচ্ছে। ওইদিন খুলছে বাংলাদেশে ব্রিটিশ ভিসা আবেদন কেন্দ্রগুলোও।

করোনা পরিস্থিতির কারণে গত ২৫ মার্চ থেকে এখানে ব্রিটিশ ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে।

আউটসোর্সিং প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল গতকাল বুধবার জানায়, আগামী রবিবার থেকে ব্রিটিশ ভিসা ও ইমিগ্রেশন পর্যায়ক্রমে তাদের কার্যক্রম শুরু করছে। যাঁরা এর আগে নির্ধারিত তারিখে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য উপস্থিত হতে পারেননি তাঁরা নতুন অ্যাপয়েন্টমেন্টের জন্য তাঁদের অ্যাকাউন্ট লগইন করতে পারেন।

আর যাঁরা অতীতে ভিসা আবেদন সম্পন্ন করেও আবেদন কেন্দ্রের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেননি তাঁরা গতকাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ