1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ট্রাম্পের হুমকি!

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৪৬ Time View

এবার সরকারিভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার প্রক্রিয়া শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে একটি বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মাসখানেক আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে হাতের পুতুলের সাথে তুলনা করে সংস্থা থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ন্ত্রণ পুরোপুরি চীনের হাতে। তাছাড়া, করোনা রুখতে এবং করোনা পরবর্তী পরিস্থিতিতে যে সংস্কারের প্রয়োজন, তা করে উঠতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে ট্রাম্প বলেন, “আমরা ওদের যে অতি প্রয়োজনীয় সংস্কারগুলি করতে বলেছিলাম, সেগুলি ওরা করতে পারেনি। সেজন্যই ডাব্লিউ এইচ ওর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি।”

বিতর্কিত এই সিদ্ধান্তের জন্য এর আগেই বিশ্বের দরবারে সমালোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাষ্ট্রসংঘের মহাসচিব তাকে রাজনীতি ভুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সহযোগিতা করতে অনুরোধ করেছেন। এবার ডেমোক্র্যাটরাও তাঁর সিদ্ধান্তকে ‘খামখেয়ালি’ বলে মন্তব্য করেছে।’ ডেমোক্র্যাটদের তরফে আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন বললেন,”এই সিদ্ধান্তের ফলে আমেরিকাবাসীর কোনও লাভ হবে না। উলটে আমারা একা হয়ে যাব। আমেরিকানরা তখনই নিরাপদ থাকবে যখন বিশ্বব্যাপী স্বাস্থ্যসুরক্ষার এই লড়াইয়ে তারা শামিল হবে। আমি নির্বাচনে জিতে আসার পর প্রথম দিনই ফের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগদান করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ