1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হুমকি চীন : এফবিআই প্রধান

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৪৬ Time View

মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) প্রধান ক্রিস্টোফার রে বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য ভবিষ্যতে দীর্ঘ মেয়াদে সবচেয়ে বড় হুমকি চীন। ওয়াশিংটনে হাডসন ইন্সটিটিউটে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে বসবাসরত চীনা নাগরিকদের জোরপূর্বক সেসব দেশ থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এমনকি করোনাভাইরাস নিয়ে মার্কিন গবেষণার সঙ্গেও যুক্ত হওয়ার চেষ্টা করেছিল চীন।

এফবিআই প্রধান বলেন, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র হওয়ার জন্য নানাভাবে তারা পাঁয়তারা চালিয়েছে। এজন্য বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের ওপর খবরদারি করার অপচেষ্টা চীন করতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি আরো বলেন, নানাভাবে মানবাধিকার লঙ্ঘন করছে চীন সরকার। নিজেদের নাগরিকদের যারা বিদেশে ভালো মর্যাদা নিয়ে কাজ করছেন, জোর করে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে চীন।

তিনি আরো বলেন, চীন সরকার টার্গেট পূরণের জন্য যুক্তরাষ্ট্রে লোক পাঠিয়েছিল। তাদের বলা ছিল, অপশন দু’টি। হয় লক্ষ্যে পৌঁছাতে হবে, অন্যথায় আত্মহত্যা করতে হবে।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ