1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

গালওয়ানের পর হট স্প্রিং এলাকা থেকেও সরল চীনা বাহিনী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৪৫ Time View

বিতর্কিত গালওয়ান উপত্যকা থেকে চীনা সেনাবাহিনী সরতে শুরু করেছে। সোমবার এই তথ্য জানায় ভারতের কেন্দ্রীয় সরকার। আর মঙ্গলবার জানা গেল, শুধু গালওয়ান উপত্যকা নয়। বিতর্কিত হট স্প্রিং এলাকা থেকেও অন্তত দু’কিলোমিটার পিছনে সরেছে চীনা সেনাবাহিনী।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, ১৫ নম্বর প্যাট্রলিং পয়েন্ট থেকে পুরোপুরি বাহিনী প্রত্যাহার করে নিয়েছে পিপলস লিবারেশন আর্মি। ফিঙ্গার পয়েন্ট ৫ থেকে ফিঙ্গার পয়েন্ট ৮ চিহ্নিত এলাকার মধ্যে সারি সারি কালো ত্রিপল ঢাকা চীনের সেনার ক্যাম্প লক্ষ্য করা গিয়েছিল। সেখান থেকেও ছাউনি উধাও হয়ে গেছে। ভারতের বাহিনীও সরে এসেছে পেছনে। ফলে গালওয়ানের মতো এখানেও তৈরি হয়েছে একটি নিরপেক্ষ অঞ্চল তথা বাফার জোন।

এদিকে, গোগরা হট স্প্রিং এলাকায় ট্রাক, বুলডোজার নিয়ে ধীরে ধীরে ভারতীয় ভূখণ্ডের মধ্যে ঢুকে আসছিল চীনের সেনারা। সেই জায়গা থেকে গাড়ি সরিয়ে নিয়ে যাওয়া শুরু হয়েছে। বুধবারের মধ্যে সেই জায়গা পুরো খালি হয়ে যেতে পারে বলে মনে করছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

এর আগে রবিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে টেলিফোনে বৈঠক করেন চীনা পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই। সেই ফোনালাপের পরেই সোমবার থেকে এই পদক্ষেপ শুরু করে চীনারা। জানা গেছে, ডোভাল ও ওয়াং’র আলোচনায় ওঠে এসেছে, সীমান্তে স্থিতাবস্থা ও শান্তি ফেরানোর জন্য পারস্পরিক শ্রদ্ধা এবং পর্যবেক্ষণ জরুরি বলে সহমত হয়েছে চীন। এর পরে চীন সেনা সরালে ভারতও সরে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ