1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

ভারতে করোনাকালে পিপিই পরে ডাকাতি, হতভম্ব পুলিশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৪৪ Time View

করোনাকালে এই মারণ ভাইরাসের হাত থেকে বাঁচতে স্বাস্থ্যকর্মীরা পিপিই পরছেন। কিন্তু এই পিপিই পরেই ডাকাতির ঘটনা ঘটেছে ভারতে। দেশটির মহারাষ্ট্রে গয়নার দোকানে এমন ঘটনা ঘটে। দোকানের সিসিটিভি ফুটেজে এমন ঘটনার দেখার পর হতভম্ব পুলিশ।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মহারাষ্ট্রের সাতারা জেলায় একটি গয়নার দোকানের দেওয়াল ভেঙে প্রায় ৭৮০ গ্রাম সোনার গয়না লুঠ করে পালিয়ে যায় ডকাতের দল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশকর্মীরা। এরপর সংগ্রহ করা হয় গয়নার দোকানের সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে দেখা যায় একেবারে স্বাস্থ্যকর্মীদের মতো পিপিই পরে এসেছে এক দল ডাকাত। মাথায় ক্যাপ, মুখে মাস্ক, ফাইবারের চশমা, হ্যান্ড গ্লাভস- কোনো কিছুরই অভাব নেই। ফলে সিসিটিভি দেখে কাউকেই চিহ্নিত করা সম্ভব হয়নি।

তদন্তকারীদের ধারণা, এই সময়ে মহারাষ্ট্রের রাস্তাঘাটে পিপিই কিট পরে রাতে একদল লোক গেলেও কেউ সন্দেহ করবে না। পুলিশকর্মীদেরও খটকা লাগবে না। সেই সঙ্গে সিসিটিভিতে কিছু বোঝাও যাবে না। তাই দেখেই এমন ফন্দি এঁটেছে ডাকাতের দল। তারপর ডাকাতি করে নিয়ে যায় সোনার গয়না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ