1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

মানবাধিকার লঙ্ঘন: ব্রিটেনের নিষেধাজ্ঞায় রুশ, সৌদি কর্মকর্তারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৪৮ Time View

সম্প্রতি মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনায় জড়িত থাকা ব্যক্তিদের ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞা এবং দেশটিতে থাকা তাদের সম্পত্তি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব৷ মুক্ত গণমাধ্যম, ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ব্রিটেনের সংসদকে জানান তিনি৷

তালিকায় থাকা ব্যক্তিদের ২৫ জন রুশ এবং ২০ জন সৌদি নাগরিক৷ রুশ নাগরিকদের বিরুদ্ধে আইনজীবী সার্গেই মাগনিটস্কি হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে৷ অন্যদিকে সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সন্দেহভাজন হওয়ায় সৌদি কর্মকর্তাদের তালিকাভুক্ত করা হয়েছে বলে জানানো হয়েছে৷ এছাড়া উত্তর কোরিয়ার একাধিক ব্যক্তিকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে৷ তালিকায় আরো রয়েছেন মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান মিন অং লাইং এবং উপ প্রধান সো উইন৷ তাদের বিরুদ্ধে গণহত্যা, মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের তদন্ত এবং বিচারের সুপারিশ করেছিল জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন৷

তবে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত খুব দ্রুত কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র লিসা ন্যান্ডি৷ ব্রিটেন আগে থেকেই দুর্নীতিবাজ, নির্যাতনকারী ও খুনীদের জন্য স্বর্গ, উল্লেখ করেন তিনি৷

এদিকে, ব্রিটেনের এমন পদক্ষেপের পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া৷ লন্ডনের রুশ দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটেনের শত্রুতামূলক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার অধিকার রাশিয়ার রয়েছে৷

এর আগে যুক্তরাষ্ট্রও এই ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল৷ ব্রিটেনও একই সিদ্ধান্ত নেওয়ায় স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও৷ বিবৃতিতে তিনি বলেছেন, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা নীতি এবং আমাদের দুই গণতন্ত্রের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা নতুন এক যুগের সূচনা করেছে৷

সূত্র: ডিডাব্লিউ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ