1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

দেশে ৪ হাজার ৯৫৭ চিকিৎসক ও নার্স-স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৪০ Time View

রাজধানীসহ সারাদেশে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৫৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৬৯৪ চিকিৎসক, ১ হাজার ৩৪৪ নার্স এবং হাজার ৯১৯ স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬১ চিকিৎসকের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জুলাই) বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, করোনাকালে সংক্রমিত হওয়া চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে অনেকে সুস্থ হয়ে কাজে ফিরেছেন।
বিএমএ নেতারা বলেন, করোনায় যারা মারা গেছেন তাদের জন্য কান্না নয়, বরং তাদের বীরত্বগাঁথা ও সাহসী আত্মোৎসর্গ আমাদেরকে গৌরবান্বিত করেছে এবং আগামীর দুর্গম যাত্রায় আমাদের আলোর পথ দেখিয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত যে ৬১ চিকিৎসক মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন বিএমএম সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ