1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

দ. আফ্রিকা সুকৌশলে বিদায় দিলো বাংলাদেশকে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুন, ২০১২
  • ১২৬ Time View

জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার খেলা শুরুর আগে থেকে জাতীয় দলের ক্রিকেটাররা মাঠে উপস্থিত। কোচিং স্টাফদেরও কেউ বাদ গেলেন না দর্শকের তালিকা থেকে। কারণ ওই ম্যাচের ফলাফলের ওপর বাংলাদেশ দলের ফাইনাল খেলা না খেলা নির্ভর করছিলো।

হারারের শীতল হাওয়াতেও উত্তাপ পাচ্ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ১২৪ রানে জিম্বাবুয়ের ইনিংস শেষ হওয়ার পর ক্রিকেটাররা অপেক্ষায় থাকেন দক্ষিণ আফ্রিকার ইনিংস দেখার জন্য। প্রোটিয়াসরা বাংলাদেশের মনের মতো করে খেললো না। তারা চেষ্টা করেছে বড় ব্যবধানে জিততে। কিন্তু বোনাস পয়েন্ট নেওয়ার চেষ্টা করেনি। দক্ষিণ আফ্রিকা লিগের শেষ ম্যাচটি ১৬ ওভারে জিতলে বোনাস পয়েন্ট পেতো। সেক্ষেত্রে ফাইনালে তাদের প্রতিপক্ষ হতো বাংলাদেশ। তিনটি দলই দুটি করে ম্যাচ জেতায় গড় রানে এগিয়ে থাকা দুই দল খেলছে ফাইনালে।

রোববার হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মধ্যে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের যে ফাইনাল হবে তাতেও দর্শক বাংলাদেশ। ওই দিন হারারেতেই থাকবেন জাতীয় দলের ক্রিকেটাররা। দেশে ফেরার বিমান ধরবেন পরের দিন। আসলে ফাইনালের স্বপ্ন নিয়েই তো জিম্বাবুয়ে গিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট দল। সে স্বপ্নের অপমৃত্যু হয়েছে প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিাকার কাছে হেরে যাওয়ায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ