1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং, জানালেন ট্রাম্প বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের দায়িত্বে ওসমান গনি ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৭ দেশে আজ যত দামে বিক্রি হচ্ছে সোনা আইনমন্ত্রীকে সভাপতি করে সরকারি ক্রয় কমিটি পুনর্গঠন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রথম জানাজা সম্পন্ন ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার রুদ্ধশ্বাস ম্যাচে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশ

বুড়িগঙ্গা সেতুতে এখনও ভারি যান চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৩৮ Time View

বুড়িগঙ্গা সেতুর ফাটল পরীক্ষার যন্ত্র এখনো আসেনি। সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, আগামী শুক্রবার ওই যন্ত্র ঢাকায় পৌঁছবে। তারপর সেতুর ক্ষতিগ্রস্ত অংশ পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে।

পরীক্ষা-নিরীক্ষা করার পর ক্ষতিগ্রস্ত অংশটি সংস্কার করতে অন্তত ১৫ দিন সময় লাগবে। এ সময় পর্যন্ত কোনো ভারী যানবাহন সেতুর ওপর দিয়ে চলবে না। বিকল্প পথ হিসেবে বাবুবাজার সেতু ব্যবহার করা হবে।

সদরঘাটের কাছে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চটি উদ্ধার করতে গত সোমবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে আসার পথে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’-এর ধাক্কায় পোস্তগোলার বুড়িগঙ্গা সেতুর গার্ডারের একটি অংশে ফাটল দেখা দেয়।

সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান কালের কণ্ঠকে বলেন, ‘ফাটলের ক্ষতি নিরূপণ করতে যে যন্ত্রটি প্রয়োজন সেটি এখনো আসেনি। আমরা আশা করছি আগামী শুক্রবার ঢাকায় পৌঁছবে।’

সবুজ উদ্দিন আরো বলেন, ‘এ সময় পর্যন্ত যেকোনো ভারী যানবাহন (ছয় চাকা ও দশ চাকার মালবাহী ট্রাক) চলাচল নিষেধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ