1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

পাকিস্তানের টেস্ট ক্রিকেটার ওয়াজির আর নেই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৫১ Time View

বার্ধক্যজনিত কারণে মারা গেলেন পাকিস্তানের বর্ষীয়ান ক্রিকেটার খালিদ ওয়াজির। যুক্তরাজ্যের চেস্টারে মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। পাকিস্তানের হয়ে ২টি টেস্ট খেলেছেন ওয়াজির। তারপরও তার নাম ঢুকে গেছে ইতিহাসের পাতায়। ১৯৫২ সালে ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলে পাকিস্তান। সেটি ছিল ৫ ম্যাচের সিরিজ। এর দুই বছর পর ১৯৫৪ সালে ইংল্যান্ডের মাটিতে দ্বিতীয় টেস্ট সিরিজে খেলেছিলেন ওয়াজির।

লর্ডসে ওই সিরিজের প্রথম টেস্ট দিয়েই ওয়াজিরের অভিষেক হয়েছিল। সেসময় তিনি ছিলেন দেশের দ্বিতীয় সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার। তাঁর চেয়ে কম বয়সে অভিষেক হয়েছিল হানিফ মোহাম্মদের। জাতীয় দলের হয়ে ওই একটি সিরিজই খেলতে পেরেছিলেন ওয়াজির। সুযোগ পান মাত্র দুটি ম্যাচে। ৩ ইনিংসে মাত্র ১৪ রান করে বাদ পড়েন। ৪ ম্যাচের সিরিজ ইংল্যান্ডের সাথে ১-১ সমতায় শেষ করে পাকিস্তান।

ইংল্যান্ডের মত শক্তিশালী দলের বিপক্ষে ওই সময়ের পাকিস্তানের সিরিজ ড্র করা বড় ঘটনাই বটে। তাই সিরিজটি পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। টেস্ট অভিষেক হওয়ার আগে মাত্র দুটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন ওয়াজির। এরপর তিনি ১৮টি প্রথম শ্রেণীর ম্যাচে ব্যাট হাতে ২৭১ রান ও ১৪টি উইকেট শিকার করেন। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজের পর আরও জাতীয় দলে ডাক পাননি ওয়াজির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ